
ছেংগারচর পৌর আওয়ামীলীগের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত


চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল এর নির্দেশে ছেংগারচর পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের যৌথ কর্মীসভা (৭ অক্টোবর) বুধবার বিকেলে জোর খালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আমান উল্লাহ মন্টু। প্রধান অতিথির বক্তব্য রাখেন ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রতন ফরাজী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার আবুল কালাম আজাদ।


১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ছানা উল্লাহ মেম্বারের সঞ্চালনায় বক্তব্য রাখেন,পৌর আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক খোরশেদ আলম মিয়াজী আজাদ,বাংলাদেশ আওয়ামীলীগ উপ-কমিটির সহ-সম্পাদক আরিফ উল্লাহ সরকার,পৌর কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক অ্যাড: মহসীন মিয়া মানিক,পৌর আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান আতিক,পৌর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা, পৌরসভার প্যানেল মেয়র বোরহান উদ্দিন প্রধান, কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন ঢালী, সাবেক প্যানেল মেয়র আবু জাফর সরকার ডালিম, আওয়ামীলীগ নেতা গোলাম রসুল মিয়াজী,খোরশেদ আলম সরকার,প্রভাষক অলি উল্লাহ, যুবলীগ নেতা আমিন মিয়াজী, ছাত্রলীগ নেতা রিফাত বাবু প্রমুখ।
উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের নেতা রফিকুল ইসলাম সরকার,শাহ আলম মিয়াজী, রেহান উদ্দিন প্রামাণিক,ছানা উল্লাহ সরকার,লিটন সরকার,পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম,সাবেক কমিশনার হানিফ মিয়া, সাবেক কমিশনার বিল্লাল হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, যুবলীগের নেতা সবুজ মিয়া, সাইফুদ্দীন বেপারী, জিয়াউর রহমান মিয়াজী প্রমুখ।



























