হাজীগঞ্জে ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ

হাসান আহমেদ চাঁদপুর
আপডেটঃ মে ১০, ২০২৪ | ৭:০২
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি। শুক্রবার বিকেলে হাজীগঞ্জ চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এবং বাজারে তারা লিফলেট বিতরণ করেন।

কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ কর্মসূচি পালন করেন।

লিফলেট বিতরণ শেষে ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন আপনারা ইউনিয়ন, ইউনিয়নে জনসচেতনতা সৃষ্টি করবেন আমরা এ নির্বাচন বর্জন করছি। সুতরাং এই নির্বাচন যেন অর্থবহ না হয় সেজন্য এ নির্বাচন ভোটার উপস্থিতি ভোটারের অনাগত সৃষ্টি করার জন্য আপনারা সবাই বিভিন্ন ইউনিয়নে জনগনকে বুজাবেন এ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হয় নাহ্। এজন্য আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী, উপজেলা সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ইমাম হোসেন হাজী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্ট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাফের শাহ্, পৌর বিএনপির সহসভাপতি এডভোকেট ওমর ফারুক টিটু, পৌর যুবদলের সভাপতি মিজানুর রহমান সেলিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সামছুউদ্দিন খান, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকত সহ আরো অনেকেই।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা