শাহরাস্তি ক্রিকেট একাডেমির ট্যালেন্ট হান্টের পর্দা উঠলো আজ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১০, ২০২৪ | ৪:২৩
Link Copied Successfully!

শাহরাস্তি উপজেলায় এবারই প্রথম আয়োজন হচ্ছে ট্যালেন্ট হান্ট কর্মসূচী। প্রথম বিভাগ ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠু’র পৃষ্ঠপোষকতায় ও শাহরাস্তি ক্রিকেট একাডেমির আয়োজনে সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান প্লেয়ারদের স্বপ্ন পূরণে শুক্রবার (১০ মে) সকাল ১০ টায় দুই দিন ব্যাপী ট্যালেন্ট হান্ট কর্মসূচি শুরু হয়েছে।

 

দুই দিনব্যাপী ট্যালেন্ট হান্ট ক্রিকেট কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিব উল্যাহ।

বিজ্ঞাপন

 

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত। বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন।

 

বিজ্ঞাপন

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগের বয়স ভিত্তিক দলের হেড কোচ মো. শামীম আখতার ফারুকী, বিশিষ্ট সংগঠক ও ইন্দিরা রোড ক্রিকেট একাডেমি’র সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ, বাংলাদেশ জাতীয় বধির ক্রিকেট দল ও ঢাকা মেরিনার্স ইয়াং ক্লাবের হেড কোচ আনিসুল ইসলাম ভূইয়া নিপু, শেখ কামাল স্পোর্টস একাডেমীর হেড কোচ মোশারফ বাবুসহ আরও অনেকে।

 

প্রসঙ্গত, প্রায় পাঁচশত কিশোর যাদের বয়স ১০ থেকে ২১ বছর বয়সী ক্রিকেটার এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে রেজিষ্ট্রেশনের মাধ্যমে। চাঁদপুরের তিনটি উপজেলা থেকে মোট ৪০ জন প্লেয়ার বাছাই করা হবে। সেরা ৪০ জনকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বয়স ভিত্তিক দল এবং ঢাকার বিভিন্ন লীগে খেলার সুযোগ করে দেওয়া হবে।

 

এছাড়া যারা বিকেএসপিতে ভর্তি হতে আগ্রহী তাদেরকে যোগ্যতা অনুযায়ি ভর্তি হওয়ার সুযোগ করে দেওয়া হবে। এই কর্মসূচির মাধ্যমে পূর্ণাঙ্গ ক্রিকেট একাডেমি চালু হবে যাতে সব ধরণের সুযোগ সুবিধা থাকবে এবং ভালো মানের কোচ ও ট্রেনার থাকবে।

 

শাহরাস্তি ক্রিকেট একাডেমির পরিচালক মো. সাদ্দাম হোসেন মিঠু বলেন, এই সকল কর্মসূচি বাস্তবায়ন করতে গেলে ভালো মানের পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয়। ভালো মানের পৃষ্ঠপোষকতা পেলে আমি ইনশাআল্লাহ এইসব ট্যালেন্ট হান্টের মাধ্যমে জাতীয় পর্যায়ের কিছু ভালো মানের খেলোয়াড় বের করে আনতে পারবো। সকলেই এগিয়ে আসলে এসব প্রোগ্রামের মাধ্যমেই আমি শাহরাস্তিতে থেকেও বিভাগীয় বা জেলা পর্যায়ে খেলোয়াড় তৈরী করতে পারবো। যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়েও খেলতে পারবে বলে আমার বিশ্বাস।

 

প্রধান অতিথি মোঃ ইয়াসির আরাফাত শুভ উদ্বোধন অনুষ্ঠানে আগত সকল খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, সাদ্দাম হোসেন মিঠুর প্রচেষ্টায় খেলোয়াড় অন্বেষণ এই কর্মসূচীর মাধ্যমে জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড় তৈরী হবে বলে আমার বিশ্বাস। তার একক উদ্যোগে আয়োজিত এই কর্মসূচী গ্রহণের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা