নিজের প্যারোডি নাচের ভিডিও শেয়ার করে যা বললেন মোদি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ৭, ২০২৪ | ৬:০৮
Link Copied Successfully!

ভারতে চলছে তৃতীয় দফা লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাচের একটি ভিডিও শেয়ার করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিওটিতে তাকে বিশেষ ভঙ্গিমায় হাঁটতে ও নাচতে দেখা যাচ্ছে, যা নিয়ে তোলপাড় নেটদুনিয়া।

তিনি আরও বলেন, ‘ভরা ভোটের মৌসুমে এই ধরনের সৃজনশীলতা সত্যিই আনন্দ দেয়।‘

যদিও ভিডিওটি সত্যিকারের নয়। তৈরি করা। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এক গায়কের মুখে মোদির মুখ জুড়ে দিয়ে তৈরি করা হয়েছে ভিডিওটি।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ভিডিওটি প্রথমে এথেয়িস্ট কৃষ্ণ নামের একটি এক্স হ্যন্ডেল থেকে শেয়ার করা হয়েছিল। এর সঙ্গে ক্যাপশনে লেখা ছিল, ‘এই ভিডিওটি পোস্ট করছি, কারণ আমি জানি এর জন্য ‘ডিক্টেটর’ আমাকে গ্রেফতার করবে না।’

কিন্তু নির্বাচনের মধ্যে মোদি কেন নিজের নাচের স্পুফ ভিডিও শেয়ার করলেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর পিছনেও রয়েছে রাজনীতি।

সম্প্রতি মমতা ব্যানার্জীকে নিয়ে একই ধরনের একটি ভিডিও তৈরি করে শেয়ার করা হয়। এর পরিপ্রেক্ষিতে পোস্টদাতাদের নোটিস দেয় কলকাতা পুলিশ।

বিজ্ঞাপন

এ ঘটনার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নিজেকে নিয়ে বানানো ভিডিওটি শেয়ার করলেন। এর মাধ্যমে মোদি কৌশলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়েছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা