হাজীগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ২

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৬, ২০২৪ | ৬:১৭
Link Copied Successfully!

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন দুই যুবক।  আহতরা হলেন উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের ঝাকনি মিয়াজি বাড়ির আবু তাহের মোহাম্মদ সাদেকের ছেলে মনির হোসেন(৪০) ও একই বাড়ীর মৃত মুকবুল আহমদের ছেলে মো. স্বপন(৩৫)। রবিবার সন্ধ্যা আহত স্বপনের দোকানে কিশোর গ্যাংয়ের সদস্যরা আগুন চাইতে গিয়ে তার দোকানে হামলা চালায়।

এ বিষয়ে বাড়ির মনির হোসেন প্রতিবাদ করায় কয়েকজন কিশোর মিলে চাইনিজ কুড়াল দিয়ে তাদেরকে আঘাত করে। এতে মনির হোসেনের দুই হাত ও পায়ে রক্তাক্ত জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়। একই এলাকার আ. রব মাস্টারের ছেলে মজিবুর রহমান ও মৃত শারাফাত উল্ল্যার ছেলে নূরে আলম কিশোর গ্যাংয়ের পক্ষ নিয়ে স্থানীয় আল মদিনা বাজারে সন্ধ্যার সময় এ হামলা চালায়।

হামলার নেতৃত্বে মজিবুর রহমান , নূরে আলম ছাড়াও ঝাকনি গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে শাকিল(২১) রব চেয়ারম্যান বাড়ির মনির হোসেনের ছেলে আনিস(২২), আহসান উল্যার ছেলে তুহিন(২২) সহ আরো কয়েকজন কিশোর এ অতর্কিত হামলা চালায়। আহত মনির হোসেন বলেন, এলাকার এই কিশোরদের প্রায় মাদক সেবন করতে দেখে আমি ডাক দেই। আমার বাড়ীর স্বপনের দোকানে আগুন চাইতে গিয়ে তার সাথে তাদের মারামারি হয়। আমি ডাক দিতে গেলে আমার প্রতিপক্ষ মজিবুর রহমান ও নূরে আলম এ কিশোরদের নিয়ে আমার উপর হামলা চালায়। আমি এদের আইনগত ভাবে প্রশাসনের কাছে বিচার চাই। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য কিশোর গ্যাংয়ের এক সদস্য আসলে পুলিশ আসতেছে শুনে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা