উপজেলা পরিষদ নির্বাচন মতলব উত্তরে নির্বাচন হচ্ছে আ’লীগ বনাম আ’লীগ

সুমন আহমেদ
আপডেটঃ মে ২, ২০২৪ | ১২:৪০
Link Copied Successfully!
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনেও মতলব উত্তরে যারা বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা সবাই আওয়ামী লীগের। মূলত এই নির্বাচনে আওয়ামী লীগের নেতাদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তবে আগে থেকে বিএনপি নির্বাচনে অংশ নেওয়া থেকে সরে এসে সরকার পতনের আন্দোলনে নেমেছে। তাই এবারও উপজেলা নির্বাচনে মাঠে নেই বিএনপি। তবে আওয়ামী লীগ ও আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
জানা গেছে, মতলব উত্তর উপজেলায় ভোটগ্রহণ হবে ৮ মে। নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সবাই স্থানীয় ও উপজেলা আওয়ামী লীগ নেতা। এই উপজেলায় চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীক নিয়ে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সদস্য গাজী মুক্তার হোসেন, তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মানিক দর্জি, তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছে।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন সাবেক যুবলীগ নেতা রিয়াজুল হাসান (টিউবওয়েল) এ ছাড়াও জেলা সেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ আসাদুজ্জামান (তালা)
মহিলা ভাইস চেয়ারম্যান পদে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ভাতিজা বউ লাভলী চৌধুরী একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
এ দিকে নির্বাচন ঘিরে মতলব উত্তর উপজেলায় তিনটি প্যানেলে বিভক্ত হয়ে পড়েছে স্থানীয় আওয়ামী লীগ প্রার্থীরা।
আওয়ামী লীগ প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ আর বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও অনেকটা উৎসবমুখর পরিবেশে চলছে ভোটের প্রচার-প্রচারণা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গ্রামগঞ্জ, হাট, জনপদ ভোটার প্রার্থীর পদচারণায় মুখর। সুষ্ঠু-নিরপেক্ষ ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থী নির্বাচিত করতে চান ভোটাররা।
এদিকে শেষ মুহূর্তেও ভোটারের দ্বারে দ্বারে নানা প্রতিশ্রুতি
দিচ্ছেন প্রার্থীরা। সুষ্ঠু ভোট হলে নির্বাচিত হওয়ার আশা সব প্রার্থীরই।
কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমএ কুদ্দুস বলেন, আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান। এমন কোনো এলাকা নেই, যেখানে আমার চেয়ারম্যান থাকাকালীন উন্নয়ন হয়নি। উপজেলার জনসাধারণ আমাকে চায়। তাদের সুখ-দুঃখে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকতে চাই এবং আমি আশা করি, মতলব উত্তরের জনগণ আমাকে পুনরায় বিপুল ভোটে জয়যুক্ত করবে।
আনারস প্রতীকের প্রার্থী গাজী মুক্তার হোসেন বলেন, আমার নির্বাচনে আসার মূল লক্ষ্য হচ্ছে পরিবর্তন। পরিবর্তন হবে সব জায়গায়- সেটা শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত ইত্যাদি। আমি পরিবর্তন করার ব্যাপারে বদ্ধপরিকর। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তিনি আরো বলেন আমার জনপ্রিয়তা দেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মানিক দর্জি আমার প্রচার-প্রচারণায় ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে হামলা করে ১৫থেকে ২০ জনের মত নেতাকর্মী আহত করেছে।
ঘোড়া প্রতীকের প্রার্থী মোহাম্মদ মানিক দর্জি বলেন, মানুষ পরিবর্তন চায়, আমরাও পরিবর্তনে বিশ্বাসী। আমি আসা করি মতলব উত্তরের জনগণ আমাকে ভোট দিবে। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।
সার্বিক বিষয়ে চাঁদপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার তোফায়েল আহমেদ বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্যদের বিরুদ্ধে দলীয় প্রভাব খাটানোর কোনো তথ্য-প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী-এমপিদের জনসভায় একই মঞ্চে উপজেলা নির্বাচনের কোনো প্রার্থী উপস্থিত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের আচরণবিধি-সংক্রান্ত সব বিষয় প্রার্থীদের অবহিত করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা