
জগনাথপুর হাজী এরশাদমিয়া উবির পিটিএ কমিটির সভাপতি হলেন বিল্লাল হোসেন মিয়া


চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় এর পিটি কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিলাল হোসেন মিয়া।
তিনি এর আগে পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। মঙ্গলবার সকালে বিদ্যালয় এর হলরুমে পিটি এ কমিটির সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সময় একাধিক প্রার্থী হওয়ার কারণে নির্বাচনের মাধ্যমে বিলাল হোসেন মিয়াকে সভাপতি নির্বাচিত করা হয়। এ কমিটিতে সহ-সভাপতি মনোনীত হয়েছেন মোহাম্মদ মাসুদুজ্জামান। সচিব নির্বাচিত হয়েছেন শিক্ষক এটি হোসাইন আহমদ তালুকদার।


নির্বাচনের দায়িত্ব পালন করেন হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রধান। প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামালের পরিচালনায় ওই সময় উপস্থিত ছিলেন সাবেক প্রাপ্ত প্রধান শিক্ষক এসএম হোসেন মিয়া, হাবিব উল্লাহ মজুমদার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি গাজী মোহাম্মদ ওয়ালীউল্লাহ, সাবেক সদস্য খালেকুজ্জামান শামীম, আলী আহমেদ ভূঁইয়া, বর্তমান সদস্য মোজাম্মেল হক কাজল, কামরুজ্জামান সেলিম, আলমগীর হোসেন আলী মুন্সি। এ সময় শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সাবেক ও বর্তমান সদস্য, পিটিএ কমিটির বর্তমান সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








