
হাজীগঞ্জে ৪ ব্যক্তির কারাদন্ড
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা গন্ধর্ব্যপুর ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
সোমবার রাতে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ ব্যক্তিকে ভ্রাম্যমান আদলতে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে কারাদন্ড প্রদান করা হয়। কারাদন্ড প্রাপ্তরা হলেন আকবর হোসেন, সাইফুল, সাখাওয়াত হোসেন ও ইমান আলী। তারা শাহরাস্তি উপজেলার বাসিন্দা।
হাজীগঞ্জ উপজেলা নির্কবাহী কর্মকর্তা তাপস শীল জানান, অভিযোগের ভিত্তিতে তাদেরকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।








