
হাজীগঞ্জে তীব্র তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরন
Link Copied Successfully!

সারাদেশের ন্যায় তীব্র তাপদাহে পুড়ছে চাঁদপুরের হাজীগঞ্জ।
সোমবার সকালে ২৫ ডিগ্রির তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বেড়ে দাঁড়িয়ে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রায় দাঁড়িয়েছে।
তীব্র তাপদাহের কারনে জনজীবন যখন চরমে তখনই কর্মব্যস্ত পথচারী, স্কুল কলেজের শিক্ষার্থী ও গাড়ি চালকদের মাঝে কিছুটা স্বস্তি দিতে পানি, স্যালাইন ও লেবুর শরবত বিতরণ করে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও বিভিন্ন সামাজিক সংগঠন। এছাড়াও এদিন সকাল থেকে হাজীগঞ্জ পৌরসভার উদ্যোগে তীব্র তাপদাহের কারনে উত্তাপ কমাতে সড়কে ছিটানো হচ্ছে পানি।
হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম. মাহবুব উল আলম লিপন বলেন, প্রচণ্ড গরমের মধ্যে রাস্তায় চলাচলকারী মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিতে এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এছাড়াও হাজীগঞ্জ ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, তীব্র তাপদাহের কারনে ডিপার্টমেন্টের সার্বিক দিকনির্দেশনায় সাধারণ মানুষের মাঝে একটু স্বস্তি দিতে গত কয়েকদিন ধরে আমরা শরবত বিতরন করছি। এবং সাধারণ মানুষও নিজেদের একটু স্বস্তি শরবত খাচ্ছেন। সাধারণ মানুষে থেকে কাজ সত্যি ভালো লাগছে। আমাদের এ উদ্যোগ চলমান থাকবে। পপুলার বিডিনিউজ হাজীগঞ্জ চাঁদপুর








