
চাঁদপুরে বিয়ে না দেয়ায় মাকে হত্যা, বাবার অভিযোগে ছেলে জেলহাজতে


চাঁদপুরের ফরিদগঞ্জে বিয়ে না দেয়ায় মা রানু বেগম(৬০) কে গলা কেটে হত্যার দায়ে বাবা আতর খানের মামলায় ছেলে রাসেল খান (২৭)কে গ্রেফতার করেছে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে শনিবার বিকালে প্রেস ব্রিফিংয়ে ঘটনার বর্ণনা তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। পরে তাকে চাঁদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
শুক্রবার বিকেলে ৮নং পাইকপাড়া ইউনিয়নের ইছাপুর গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর ছেলে পালিয়ে গেলেও ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে রাতেই তাকে আটক করা হয়।


সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, রাসেল দীর্ঘদিন ধরেই বিয়ে করার জন্য পরিবারের কাছে দাবি করে আসছিলো। কিন্তু ছেলে বেকার হওয়ায় তার কথায় কেউ কর্ণপাত করেনি। এতে ঘরের মধ্যে মাকে ঘুমন্ত অবস্থায় কাচি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে রাসেল নিজেই তার বাবাকে খুনের ঘটনায় মুঠোফোনে জানিয়ে পালিয়ে যায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।



























