হাজীগঞ্জে সফলদের সফলতার  গল্প শুনলেন গ্রামবাসী

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৪, ২০২৪ | ১১:১২
Link Copied Successfully!
 চাঁদপুরের হাজীগঞ্জে মোহাম্মদপুর গ্রামের  সফলদের গল্প শুনলেন গ্রামবাসী। হাজিগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের কৃতি সন্তান  চিকিৎসক,সিনিয়র নার্স,  ব্যাংকার  প্রকৌশলী, আইনজীবী,  অধ্যাপক, প্রভাষক, সাংবাদিক,  উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় শিক্ষক, সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ,  বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও বিভিন্ন সরকারি দপ্তরে দপ্তরে কর্মরত কর্মকর্তাদের সফলদের গল্প শোনা আসর হয়েছে। শুক্রবার ১২ এপ্রিল গ্রামবাসীর আয়োজনে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক খালেকুজ্জামান শামীম।
অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলাওয়াত করেন  রাজাওরাও মাদ্রাসার প্রভাষক হযরত মাওলানা বদিউজ্জামান।
 বাংলাদেশ  ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিইউপির শিক্ষা ও গবেষনা বিভাগের শিক্ষার্থী সাবেকুন্নাহার নাশিত শিক্ষক মহিন উদ্দিন মজুমদার ও শিক্ষক কাজী সহসিনের যৌথ পরিচালনায়  মেডিকেলে চান্স প্রাপ্ত সাইফুর রহমান ও বুয়েটে চান্স পাপ্ত মো: নায়েব শিং কে সংবর্ধনা দেয়া হয়।
এসময় বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক সাজ্জাদ হোসেন মজুমদার জেমি।  উপস্থাপক এম ইউনুছ  উল্লাহ, জনতা ব্যাংক হাজিগঞ্জ শাখার সিনিয়র কর্মকর্তা মাসুদ হোসেন, চাঁদপুর হাসান আলী হাই স্কুলের শিক্ষক জাহাঙ্গীর হোসেন মোল্লা, বাংলাদেশ পুলিশের এসআই মোহাম্মদ কামাল হোসেন, ন্যাশনাল ব্যাংক শাহারাস্তি শাখার সিনিয়র অফিসার রেজাউল করিম শামীম, ঢাকা পপুলার ল্যাব হাসপাতালের ফরেন্সি বিভাগের প্রভাষক ডাক্তার উম্মে হাবিবা জুই, ডেন্টাল কলেজের সাবেক শিক্ষার্থী ডাক্তার নার্গিস তানিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এবং ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আরিফ হোসেন সরদার। এ সময় ধড্ডা সরকারি বিদ্যালয়ের শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল মান্নান গ্রামের প্রয়াত গুনিব্যক্তিদের স্বরনে দোয়া করেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংবাদিক খালেকুজ্জামান শামীম,   ওয়ার্ড মোহাম্মদপুরের ইউপি সদস্য হানিফ সরদার, শিক্ষক মহিন মজুমদার, মোশারফ হোসেন, কাজী মহসিন, কাজী মোহাম্মদ শরীফ ও ও শিশু স্বর্গ আদর্শ স্কুলের শিক্ষক বৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা