মতলব দক্ষিণে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ অক্টোবর ৪, ২০২০ | ৯:৫২
Link Copied Successfully!

সারা দেশের ন্যায় মতলব দক্ষিণ উপজেলায় শুরু হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেই। রবিবার (৪ অক্টোবর) মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কাওছার হিমেল এর উদ্বোধন করেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রতিবছর জুনে এই ক্যাম্পেইন শুরু হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা বিলম্ব হয়। এই ক্যাম্পেইন রবিবার (৪ অক্টোবর) থেকে শুরু হয়ে ছুটির দিন ছাড়া আগামী ১৭ অক্টোবর পর্যন্ত চলবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার প্রতিটি টিকা কেন্দ্রে এই ভিটামিন খাওয়ানো হবে। তবে প্রতি সপ্তাহে যে সব কেন্দ্রে ইপিআর টিকার কার্যক্রম থাকবে, সে সব কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বন্ধ থাকবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ক্যাম্পেইন চলাকালে করোনার সাবধানতা হিসেবে মাঠপর্যায়ে কাজ করা স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের সার্জিক্যাল মাস্ক সরবরাহ করা হবে। ছয় থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং এক থেকে পাঁচ বছর বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। পাঁচ বছরের বেশি বয়সী কোনও শিশু অসুস্থ থাকলে তাকে ক্যাপসুল খাওয়ানো হবে না।

বিজ্ঞাপন

ক্যাম্পেইন চলাকালে কোনও শিশু বাদ পড়লে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবেন।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজীব কিশোর বণিক, মেডিকেল অফিসার ডাঃ এনামুল হক, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, দৈনিক বাংলাদেরে আলোর মতলব দক্ষিণ প্রতিনিধি আশরাফুল জাহান শাওলিনসহ স্বাস্থ কর্মী উপস্থিত ছিলেন।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা