
কচুয়ায় গ্রাম পুলিশদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
Link Copied Successfully!

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের উদ্যোগে চাঁদপুর জেলা পুলিশ সুপারের পক্ষে ১১২ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার কচুয়া থানার গ্রাম পুলিশদের সাপ্তাহিক প্যারেড অনুষ্ঠান শেষে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সাপ্তাহিক প্যারেডে কচুয়া থানার ১২টি ইউনিয়নের ১১২ জন দফাদার ও চৌকিদারের উপস্থিতিতে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় তিনি বলেন, চৌকিদার ও দফাদারদের এলাকার সকল অসামাজিক কার্যকলাপ, কোথাও কোন দুর্ঘটনার সংবাদ পাওয়া গেলে তাৎক্ষণিক থানাকে অবহিত করা, চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্যবিয়ে, মাদকের সংবাদ থানাকে জানানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়।এছাড়াও সকলকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনসহ থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং পলাতক আসামিদেরকে গ্রেপ্তারের জন্য ব্যবস্থা নিতে সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানান।
প্যারেড শেষে ওসি মোঃ মিজানুর রহমান সকল বিট কর্মকর্তাদের উপস্থিতিতে চাঁদপুর জেলা পুলিশ সুপারের পক্ষে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
প্রতিটি উপহার প্যাকে ছিলো পোলাওর চাল, তেল, চিনি, সেমাই ও দুধ । এসময় থানার এসআই মামুন সরকার, এসআই মাহদী হাসান, এএসআই জিয়াউল হক মিলন, এএসআই রিয়াদ হোসেন, এএসআই বাবুল মিয়া বেগসহ অন্যান্য অফিসারদের উপস্থিতিতে গ্রাম পুলিশ সদস্যদের কর্মতৎপরতার প্রশংসা করেন এবং আগামী ঈদ উল আযহা পর্যন্ত কচুয়া উপজেলার ২৫ টি পয়েন্টে চুরি-ডাকাতি প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সদস্যসহ চলমান নৈশকালীন নিরাপত্তায় স্ট্যাটিক পেট্রল ডিউটি অব্যাহত রাখার নির্দেশনা দেন।








