
হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ফোরামের ইফতার মাহফিল
Link Copied Successfully!

হাজীগঞ্জ আহমাদীয়া কামিল মাদরাসা প্রাক্তন শিক্ষার্থী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গেলো রবিবার বাজীগঞ্জ বাজারস্থ একটি পার্টি সেন্টারে শাহতলি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ও হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ফোরামের সাবেক আহবায়ক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি ড. আলমগীর কবির পাটোয়ারী।
অনুষ্ঠানে ওই সময় বক্তব্য রাখেন, হাজীগঞ্জ ফোরামের সভাপতি ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ, সুহিলপুর এবিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিম, ইফতার আয়োজন কমিটির আহবায়ক মাহবুব এলাহী, কাজী হাসান, রাশেদুল ইসলাম, মাহমুল হাছান, হাবিবুর রহমান গাজী প্রমুখ।
অনুষ্ঠানে ওই সময় উপস্থিত ছিলেন সালেহ আবাদ এন এম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছগির হোসাইন, নেছারাবাদ ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা নাজিমউদ্দিন, আল-কাউসার স্কুলের প্রধান শিক্ষক আবু বকর পাটওয়ারীসহ ইফতার মাহফিলে দুই শতাধীক সাবেক শিক্ষার্থী।








