প্রবাসী কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৮, ২০২৪ | ১০:১৮
Link Copied Successfully!

হাজীগঞ্জের ডাটরা শিবপুর প্রবাসী কল্যাণ ট্রাস্টের এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।

রবিবার বিকালে হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের ডাটরা শিবপুর সিরাজুম মনিরা জামে মসজিদ প্রাঙ্গণে হতদরিদ্রদের মাঝে ত্রান বিতরণী কার্যক্রম সম্পন্ন হয়।

ডাটরা শিবপুর প্রবাসী কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমাজের অসহায় হতদরিদ্রদের মাঝে বিভিন্ন ভাবে সহয়তায় প্রধান করে আসছে।
এই সংগঠনটির শুরু থেকে বিভিন্ন মহৎ কাজের জন্য বেশ প্রশংসিত হয়েছে।

বিজ্ঞাপন

তার ন্যায় এবারও “অসহায় মানুষের সেবায় হচ্ছে আমাদের মূল লক্ষ্য” এই প্রতিপাদ্য সামনে রেখে হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ,  সেলাই মেশিন সহত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ওইসময় উপস্থিত বক্তৃতা করেন,  মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোস্তফা কামাল বিকম, নিউজ টোয়েন্টি ওয়ান টেলিভিশনের পরিচালক লায়ন জিএম ইমাম হোসাইন ইমন, ইউনিয়ন পুলিশিং কমিটি সভাপতি হোসেন হাজী, প্রবাসী কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও ইউপি মেম্বার প্রার্থীনস্বপন মোল্লা, মাষ্টার মমতাজ উদ্দিন  মোল্লা,  সরকারি কর্মকর্তা মাসুদ মোল্লা, সাবেক ইউপি সদস্য ওহিদ মিজি প্রমুখ।

এছাড়া  খোরশেদ আলম, খলিল মিজি,ডা. জাফর, ডা. সৈয়দ আহমেদ, ফরহাদ হোসেন, কামাল হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা