মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় গাজী মুক্তার

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ মার্চ ৩১, ২০২৪ | ১১:৫০
Link Copied Successfully!

আসন্ন মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গাজী মুক্তার হোসেন উপজেলার নতুনবাজার, চৌরাস্তা, ছেংগারচর, গজরা বাজার, সুজাতপুর বাজার ও সাহেববাজার নির্বাচনী গণসংযোগ করেছেন। শনিবার (৩০ মার্চ) সকালে উপজেলার নাওভাঙ্গা জয়পুরে মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি গণসংযোগ শুরু করেন।

গণসংযোগকালে তিনি সকলের কাছে দোয়া শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

আলহাজ্ব গাজী মুক্তার হোসেন সংক্ষিপ্ত বক্তব্য বলেন, মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সমর্থন চাই। আগামীতে আধুনিক মতলব উত্তর গড়ার ক্ষেত্রে আমি সকলের সাথে সহযোদ্ধা হিসেবে কাজ করব। আপনাদের দোয়া সমর্থন থাকলে আশা করি মানুষের জন্য কিছু করতে পারবো। চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য স্বাধীনতা পদকপ্রাপ্ত  সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুুরী মায়া বীরবিক্রমের নেতৃত্বে মতলব উত্তরকে একটি স্মার্ট মতলব উত্তর রূপে গড়ে তুলতে চাই।

বিজ্ঞাপন

গাজী মুক্তার বলেন, জনগনের সার্বক্ষণিক সেবা করার জন্যই আমি চেয়ারম্যান প্রার্থী হচ্ছি, এ জন্যই আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও দোয়া চাচ্ছি। আমি আগামী দিনে চেয়ারম্যান নির্বাচিত হলে আরো বড় আকারে কাজ করার সুযোগ ও বরাদ্দ থাকবে। আমি আপনাদের লোক, আপনাদের সাথে নিয়েই কাজ করতে চাই। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে চেয়ারম্যান পদে সমর্থন, দোয়া ও ভোট দিবেন বলে বিশ্বাস করি।

এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আলহাজ্ব গাজী মুক্তার হোসেন চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতিপূর্বে বিভিন্ন ইউনিয়ন পৌরসভাসহ গণসংযোগ করেছেন, নেতাকর্মীসহ তার সমর্থকদের সাথে নিয়ে প্রচারনা অব্যাহত রেখেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা