হাজীগঞ্জ-শাহরাস্তির সহস্রাধীক পরিবারের মাঝে ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের ঈদ উপহার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৯, ২০২৪ | ৫:২৫
Link Copied Successfully!

ফিতরকে সামনে রেখে হাজিগঞ্জ শাহরাস্তির কৃতি সন্তান চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, ঢাকা সেন্টার এর মাননীয় চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হোসাইন প্রায় সহস্রাধিক ঘরে অগ্রিম ঈদুল ফিতরের উপহার বিতরণ করেছেন। পাওয়ার সেল এর মহাপরিচালক আন্তর্জাতিক বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ প্রতিবছরের ন্যায় এবারও তিনি নিজ এলাকার হাজীগঞ্জ এবং শাহরাস্তিতে অসহায় দুস্থ পরিবারের ঘরে এই ঈদ উপহার পাঠিয়ে দেন।

২৯ মার্চ শুক্রবার বেলা ১১ টায় হাজীগঞ্জ পূর্ব বাজারে ঈদ উপহার বিতরণে প্রকৌশলী মোহাম্মদ হোসাইন সহ উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুরাইয়া তালুকদার, ৯নং গন্ধব্যপুর উঃ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল, সাধারণ সম্পাদক গাজী অলি উল্লাহ, পৌর তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর শ্রমিক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, মামুন সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বেলা ১২ টায় শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রকৌ. মোহাম্মদ হোসাইনের সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কামরুজ্জামান মিন্টু, ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুরাইয়া তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মোস্তফা চৌধুরী, সাবেক ছাত্রনেতা হোসেন মীর, ইঞ্জি. নেছার পাটওয়ারী, জেলা ছাত্রলীগ নেতা সুমন দর্জি সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ঈদ উপহার প্রতিটি প্যকেটে দুধ, পোলাও’র চাল, তেল, চিনি,ডাল ও লবন রয়েছে।

বিজ্ঞাপন

প্রকৌশলী মোহাম্মদ হোসাইন দীর্ঘ কয়েক দশক ধরে হাজীগঞ্জ শাহরাস্তিতে জনগনকে স্বনির্ভর করতে কাজ করে যাচ্ছেন। সেই সাথে ত্রান সহায়তা, উপহার সামগ্রী ও নেতাকর্মীদের বিভিন্ন রকমের সহযোগিতা করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা