চাঁদপুরে কনস্টেবল নিয়োগে এক পরীক্ষার্থী গ্রেফতার, আরেকজন বহিষ্কার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৯, ২০২৪ | ১২:১৫
Link Copied Successfully!
চাঁদপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় জাবের হোসেন নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আরেক পরীক্ষার্থী লিমন মালকে মোবাইলসহ গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার জেলার বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ৫৯৪ জন লিখিত পরীক্ষায় অংশ নেয়। বহিস্কৃত জাবের হোসেন (১৯) কচুয়া উপজেলার পালগিরি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, তার শরীর তল্লাশি করে পায়ের জুতা ও মোজার ভিতরে লুকানো অবস্থায় নকল পাওয়া যায়। এমন অসদুপায় অবলম্বনের দায়ে তাৎক্ষণিক তাকে বহিষ্কার করা হয়। এছাড়াও সদর উপজেলার হোসেনপুর গ্রামের লিমন মাল (১৯) তার ব্যবহৃত এনড্রোয়েট মোবাইল থেকে গোপনে পরীক্ষার প্রশ্ন দেওয়ার পর প্রশ্নের ছবি তুলে উত্তর প্রেরণের জন্য বাহিরে পাঠায়।
বিষয়টি পরীক্ষা হলে দায়িত্বরত পুলিশ অফিসারের দৃষ্টিগোচর হলে মোবাইল সহ তাকে আটক করা হয়। আটককৃত লিমন মালের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ শতভাগ স্বচ্ছতা ও নিরেপক্ষতার সাথে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। যারা অসদুপায় অবলম্বনের চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে আমাদের আইনি পদক্ষেপ চলমান থাকবে। এএসসি/পবন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা