আলমগীর তালুকদার মধুপুর সপ্রাবি’র সভাপতি নির্বাচিত

মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ মার্চ ২২, ২০২৪ | ১২:৩০
Link Copied Successfully!
কাদলা ইউনিয়নের ৫১ নং মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার।
বুধবার সকালে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মধুপুর মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ শাহজাহান তালুকদার।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজেরা আক্তারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- নুরুল আজাদ কলেজের সহকারী অধ্যাপক ফরহাদ হোসেন তালুকদার, শিক্ষিকা জিলহজ্ব দিলরুবা, ইউপি সদস্য বাবুল প্রধান, পরিচালনা পর্ষদের সদস্য হারুনুর রশিদ বেপারী, অভিভাবক মাহবুব মুন্সী, আল আমিন প্রমূখ।
সভায় বিদ্যোৎসাহী সদস্য, অভিভাবক সদস্য, দাতা সদস্য, শিক্ষক প্রতিনিধি, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি নির্বাচনের পর সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে নির্বাচিত করেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদারকে।
নব-নির্বাচিত সভাপতি মোঃ আলমগীর তালুকদার বলেন, বিদ্যালয়টির শিক্ষাব্যবস্থা ও অবকাঠামোগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা বাস্তবায়নের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এসময় তিনি সম্মানিত শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা