চাঁদপুরে পৃথক অভিযানে ৭০ মণ জাটকা জব্দ: আটক ছয়

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৮, ২০২৪ | ৯:২৫
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর বোরোচর এলাকা থেকে ২ হাজার ৮০০ কেজি (৭০মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার (১৮ মার্চ) ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা উপজেলার এখলাছপুর ইউনিয়নের বোরোচর এলাকায় ৩টি কাঠের ট্রলার থেকে এসব জাটকা জব্দ করেন। তবে জাটকার মালিক দাবী না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশিক এসবি সাত্তার এর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরীব, অসহায় ও দুস্থদের মাঝে জব্দকৃত জাটকা বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা অংশগ্রহণ করেন।

অপরদিকে নিষেধাজ্ঞা অমান্য করে হাইমচর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা ধরার দায়ে ৬ জেলেকে আটক করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) মধ্য রাতে উপজেলার শাহেবগঞ্জ বাজার সংলগ্ন মেঘনা নদী থেকে উপজেলা মৎস্য দপ্তর ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে এসব জেলেদের আটক করেন। একই সময় জব্দ করা হয় ২৫ হাজার মিটার কারেন্টজাল।

বিজ্ঞাপন

বিকেলে এসব তথ্য জানান হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুর রশীদ।

আটক জেলেরা হলেন- মো. কাউছার (২২), বিল্লাল শেখ (৩০), মো. রাসেল (২০), শাহাদাত শেখ (২৮), আরিফ বেপারী (২০), মো. দ্বীন ইসলাম (২১)। এসব জেলেদের বাড়ী চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া গ্রামে।

মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রশীদ বলেন, আটক জেলেদের বিরুদ্ধে হাইমচর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তাদেরকে আজ দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা