চাঁদপুর পরিবেশক ব্যবসায়ী সমিতির সাধারণ সভা ও ইফতার মাহফিল

Reporter
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ মার্চ ১৭, ২০২৪ | ৩:১৫
Link Copied Successfully!
চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) শহরের চেয়ারম্যান ঘাটস্থ ইউরেশীয়া রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশক সমিতির উপদেষ্টা বাবু তমাল কুমার ঘোষ। এসময় তিনি বলেন, পরিবেশক সমিতির সকল ব্যবসায়ীদের নিজেদের মাঝে ঐক্য থাকতে হবে।বর্তমান সময়ে যে কোন ব্যবসা পরিচালানা করার ক্ষেত্রে প্রতিযোগিতা ও প্রতিবন্ধকতা অনেক। ব্যবসা পরিচালানা করতে হলে সরকারকে ভ্যাট দিতে হবে।ভ্যাট প্রদান নিয়ে ভ্যাট অফিসের সাথে কোন ঝামেলায় না গিয়ে ওনাদের সাথে বসে যে কোন সমস্যার সমাধান করা হবে। আমরা সরকারকে ভ্যাট দিয়েই শান্তিপূর্নভাবে ব্যবসা পরিচালনা করতে চাই। আমরা যদি নিজেদের সুখে-দুঃখে নিজেরা পাশে থাকি তাহলে যে কোন কঠিন সমস্যাই সহজ ভাবে সমাধান করা যাবে।

জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল ইসলাম জগলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল সাকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিঃ সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম,সাংঠানিক সম্পাদক কুদ্দুস মেহনতিসহ কমিটির সদস্যরা।

সাধারণ সভায় ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মোঃ কামরুল ইসলাম জুগলু, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মজুমদার, সহ-সভাপতি দেলোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক মোঃ জামাল সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, জানে আলম, আশরাফুল আরিফ, সাংগঠনিক সম্পাদক কুদ্দুস মেহনতি, দপ্তর সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ রুবেল, সদস্য শামসুল হক প্রধানিয়া, চন্দন কুমার ও মোহাম্মদ আলী হোসেন।

বিজ্ঞাপন

এসময় চাঁদপুর হার্ডওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সাধারণ সভা শেষে ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালক করেন মুন্সিবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান।
ক্যাপশন- চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির সাধারণ সভা ও ইফতার মাহফিলে মোনাজাত রত অতিথিবৃন্দ।
চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির সাধারণ সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন সমিতির সভাপতি মোঃ কামরুল ইসলাম জুগলু।
হআই/নি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা