শাহরাস্তিতে চার তরমুজ ব্যবসায়ীকে জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৪, ২০২৪ | ৯:১২
Link Copied Successfully!

শাহরাস্তি উপজেলায় মূল্য তালিকা প্রদর্শন না করা, কৃষি বিপণন লাইসেন্স না থাকা, পাকা রশিদ দেখাতে না পারা ও বিক্রয় রশিদের কার্বন কপি না থাকায় ৪ তরমুজ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ঠাকুর বাজার, ধোঁয়াভাঙ্গা ও কালিয়াপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত।

রাতে এসব তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযান কালে ঠাকুরবাজার একটি তরমুজ আরতকে ১০ হাজার টাকা, দোয়াভাঙ্গা মদিনা এন্টারপ্রাইজ ফলের আরত ৩০ হাজার টাকা, কালিয়াপাড়া ভোলা চরফ্যাশন বাণিজ্যিলয় তরমুজ আড়তকে ২০ হাজার টাকা এবং ভাই ভাই ফল ভান্ডার তরমুজ আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেনসহ পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশ অচল হওয়ার পথে: মাহবুব আলম মতলবের কালিয়াশ গ্রামে হতদরিদ্রের বসত ঘর পুড়ে ছাই টামটা দঃ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা সরকারের সকল সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: সভাপতি আয়েত আলী ভূঁইয়া হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেটে ইমন এক্সপোর্ট গ্যালারির মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে কচুয়ায় কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল বেগম মসজিদ মাদ্রাসার সীরাত প্রতিযোগিতায় ল্যাপটপ-সাইকেলসহ বিভিন্ন পুরস্কার বিতরণ অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন