
মতলবে নারায়নপুর ও খাদেরগাঁও ইউনিয়নে আ’লীগের যৌথ সভা অনুষ্ঠিত


মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ও খাদেরগাঁও ইউনিয়নে আ’লীগের উদ্যোগে পৃথক পৃথকভাবে যৌথসভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পৃথক পৃথক সময়ে অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
সকাল ১০টায় নারায়নপুর বাজার মাঠে অনুষ্ঠিত নারায়নপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি বজলুর রশিদ মজুমদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের আহবায়ক জয়নাল আবেদিন প্রধান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, বর্তমান চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মুবিন সুজন, উপজেলা আ’লীগের সাবেক সহ সভাপতি দেওয়ান রেজাউল করিম, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক কাইয়ূম খান, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন পাটোয়ারী, রাশেদ খান, সদস্য শাখাওয়াত হোসেন প্রধান, যুবলীগে নেতা জয়নাল হাজারী, রিপন প্রধান, কামরুজ্জামান কাকন, জাহিদ খান বাবু, তোফায়েল আহমেদ, গিয়াস উদ্দিন মজুমদার, আসিফ ইকবাল, রাসেল প্রধান, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক কাউছার আলম পান্না, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ওসমান গণি পাটোয়ারী প্রমুখ।
খাদেরগাঁও ইউনিয়নঃ অপর দিকে বিকাল ৪টায় খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত ইউনিয়ন আ’লীগের সভাপতি ও খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন মীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুবিন সুজন, মতলব পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, উপজেলা যুবলীগের আহবায়ক জহির সরকার, যুগ্ম আহবায়ক চন্দন সাহা, বাদল নন্দী, শেখ ফজলুল করিম সেলিম,উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক যুধিষ্ঠির শীল,উপজেলা ছাত্রলীগ নেতা সারোয়ার সরকার লিখন, ইউনিয়ন তরুণ লীগের আহবায়ক মাছুদ প্রধান, যুবলীগ নেতা মোজাম্মেল হক, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম ঢালী। যৌথ সভায় ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























