
হাজীগঞ্জে উপ-নির্বাচনে মফিজুর রহমান চেয়ারম্যান নির্বাচিত
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ১ নম্বর রাজারগাঁও ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে দোয়াত কলম প্রতীকে ৩ হাজার ১৬৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মফিজুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রফিকুল ইসলাম আনারস প্রতীক পেয়েছেন ৩ হাজার ৪৭ ভোট।
শনিবার সন্ধ্যায় বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার ফারুক হোসাইন। এর আগে সকাল ৮টায় শুরু হয়ে একটানা ৪টা পর্যন্ত ভোটগ্রহন সম্পন্ন হয়।
নির্বাচনে পুরুষের চাইতে নারী ভোটার সংখ্যা ছিল বেশী। ১১জন প্রার্থী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
ইউনিয়নের ৯টি কেন্দ্রের ভোটার সংখ্যা ছিল ২১ হাজার ৪শ’ ২৪জন। বিগত নির্বাচন ইভিএমের মাধ্যমে হলেও এবার নির্বাচন হয় ব্যালটে। এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাদির মৃত্যুর পর চেয়ারম্যান পদটি শূন্য হয়।








