কুমিল্লা রোড সম্মিলিত ব্যবসায়ী সমিতির কমিটি গঠন সভাপতি শাহআলম, সম্পাদক বাদল চন্দ্র

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ৮, ২০২৪ | ৩:৫০
Link Copied Successfully!
চাঁদপুরে কুমিল্লা রোড সম্মিলিত ব্যবসায়ী সমিতির ২০২৪-২০২৫ সালের নবগঠিত কমিটির সভাপতি মো. শাহ আলম খান, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র সাহা। শুক্রবার সকালে চাঁদপুর রোটারি ক্লাব মিলনায়তনে সাধারণ সভায় নতুন কমিটি নির্বাচিত করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. তাজুল ইসলামের সভাপতিত্বে ও চাঁদপুর জেলা বস্ত্র সমিতির সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস পরিচালায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি নজরুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রনজিত রায়সহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. তাজুল ইসলাম বলেন, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে সাধারণ সভায় গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন পরিচালনা কমিটি করা হয়। সাধারণ সভায় সকলের সম্মতিক্রমে নির্বাচন পরিচালনা কমিটির ৪ সদস্যদের কমিটি সকলের মতামতের ভিত্তিতে ৮মার্চ শুক্রবার কুমিল্লা রোড সম্মিলিত ব্যবসায়ী সমিতির ২০২৪-২০২৫ সালের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরে সকল সদস্যদের সম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদন করা হয়। এরপর নতুন কমিটির সদস্যদেরকে শপত পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. তাজুল ইসলাম। পরে এক প্রতিক্রিয়া সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সমিতির সুনাম রক্ষায় আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ মিয়া, সহ-সভাপতি সংকর কুমার পোদ্দার, সহ-সাধারণ সম্পাদক সোহেল মৃধা, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন দুলাল, সহ-কোষাধক্ষ খোকন রায়, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন খান, দপ্তর ও প্রচার সম্পাদক আকাশ সরকার, কার্যকরী সদস্য রায়হান চৌধুরী, দীন ইসলাম, হাবীব, অপু ও হাশেম।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা