চাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ৮, ২০২৪ | ৩:৩৭
Link Copied Successfully!

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে একটি শোভাযাত্রা  বের হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

তিনি বক্তব্যে বলেন, নারী দিবস শুধু উদযাপন করার বিষয় না, ধারণ করার বিষয়। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সিটিজেন স্মার্ট সবার আগে প্রয়োজন। আমরা স্মার্ট প্রজন্ম চাই। এদিবসের গুরুত্ব আমাদের বুঝতে হবে এবং পালন করতে হবে। আমাদের মেয়েরা পড়াশুনায় এখন অনেক ভালো করছে। আমাদের নারীরা এগিয়ে যাচ্ছে। যারা নার্সিং পড়াশুনা করছে তারা ভুল করে নাই।

বিজ্ঞাপন

ডিসি বলেন, নিজের সন্তানদের কারিগরি শিক্ষায় শিক্ষিত এবং দক্ষতা বাড়ানো দরকার। সরকার আমাদের সকলের জন্যে বিভিন্ন সুযোগ করে রেখেছেন। আমরা এখন সবকিছু রাতারাতি পাওয়ার স্বপ্ন দেখি। আমাদের পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, মহিলা কাউন্সিলর আয়েশা রহমান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা মাসুদা নূর খান প্রমূখ।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ওসিসি প্রোগ্রাম অফিসার এস এম তানভির রশিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন চাঁদপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাছিমা আকতার।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা