কচুয়ায় দোঘর মাদ্রাসার সভাপতি পদে জাহিদ হোসেন নয়ন নির্বাচিত

মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ মার্চ ৬, ২০২৪ | ৭:৫৩
Link Copied Successfully!

পপুলার বিডিনিউজ পটকাস্ট

কচুয়ায় কাদলা ইউনিয়নের দোঘর মহিলা মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে পুনরায় মোহাম্মদ জাহিদ হোসেন নয়ন নির্বাচিত হয়েছে।

গেলো ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের পক্ষে উপ-রেজিষ্ট্রার (প্রশাসন) মো. ওমর ফারুক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রবিধানমালা ২০০৯ এর সংশ্লিষ্ট প্রবিধান অনুসারে মোহাম্মদ জাহিদ হোসেন নয়নকে সভাপতি করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্যরা হলো মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ আলমগীর হোসাইন, দাতা সদস্য মোঃ কামাল উদ্দিন, অভিভাবক সদস্য বোরহান উদ্দিন, মাইন উদ্দিন, মাসুদ, জয়নাল আবেদীন, সংরক্ষিত মহিলা সদস্য জান্নাতুল ফেরদাউস, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ দুলাল মিয়া, মোহাম্মদ নোমান, তাছলিমা খাতুন, সদস্য সচিব অত্র মাদ্রাসার সুপার।

বিজ্ঞাপন

প্রসঙ্গত: মাদ্রাসার নতুন ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে গত ৯ জানুয়ারী মাদ্রাসার সুপার মোহাম্মদ আবু নোমান উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রিসাইডিং অফিসার নিয়োগের জন্য আবেদন করিলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রিজাইডিং অফিসার পদে নিয়োগ দেওয়া হয়। প্রিজাইডিং অফিসার ২১ জানুয়ারী ম্যানেজিং কমিটির নির্বাচন করার লক্ষ্যে তফসিল ঘোষনা করেন। ঘোষিত তফসিল অনুয়ায়ী ১৮ ফেব্রুয়ারি রবিবার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়।বিধি অনুযায়ী গত ২৪ ফেব্রুয়ারি প্রিজাইডিং অফিসার মোঃ আলী আশ্রাফ খানের সভাপতিত্বে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ
জাহিদ হোসেন নয়ন ব্যতীত অন্য কোন প্রার্থীর প্রস্তাব না থাকায় সর্বসম্মতিক্রমে তাকে পুনরায় সভাপতি নির্বাচিত করা হয়। গত ২৫ ফেব্রুয়ারি নব-নির্বাচিত কমিটি অনুমোদনের জন্য নব- কমিটির কাগজপত্রাদি মাদ্রাসা শিক্ষাবোর্ডে প্রেরন করিলে মাদ্রাসা শিক্ষাবোর্ড গত ২৮ ফেব্রুয়ারি আগামী দুই বছরের নতুন কমিটির অনুমোদন প্রদান করে।
নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ জাহিদ হোসেন নয়ন জানান, আমার বিগত মেয়াদকালীন সময়ে আমার নিজস্ব তহবিল থেকে খন্ডকালীন শিক্ষকদের বকেয়া বেতন বাবদ সাড়ে ৫
লক্ষ টাকা পরিশোধ করেছি। এছাড়া ২ লক্ষ টাকার ফার্নিচার, একটি স্টীলের আলমারি, একটি কম্পিউটার ও একটি প্রিন্টার মাদ্রাসায় প্রদান করেছি। আমি ১৯৮৭ সালে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতি শুরু করে, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ছিলাম, বর্তমানে কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছি। পশ্চাৎপদ মেয়েদের শিক্ষার গুনগত মানোন্নয়নে দোঘর মাদ্রাসাকে কচুয়ায় একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে আমি আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেছি এবং ভবিষ্যতেও করবো। তাই অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী সকলের সহযোগীতা কামনা করছি।

মোহাম্মদ জাহিদ হোসেন নয়নকে দোঘর মাদ্রাসার সভাপতি পদে পূনরায় নির্বাচিত করায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা