হাজীগঞ্জে খামারে আগুন: ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি 

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ মার্চ ৪, ২০২৪ | ৬:১৯
Link Copied Successfully!
হাজীগঞ্জে ভাই ভাই এগ্রো ফার্ম ভয়াবহ আগুনে ২ হাজার মুরগীর বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলছে জানিয়েছে খামারে মালিক শাখাওয়াত হোসেন।
৩ মার্চ রোববার  দিবাগত রাতে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের মারামুড়া গ্রামের মজুমদার বাড়ির সামনে অবস্থিত ভাই ভাই এগ্রো ফার্মে রাত দুইটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় খামারে থাকা ২ হাজার মুরগী বাচ্চা ও খামারে থাকা ২৫ বস্তা খাবারসহ পুরো খামার আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে খামারীর প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে খামারে মালিক শাখাওয়াত হোসেন।
খামারে মালিক শাখাওয়াত হোসেন উপজেলার ৩ নং কালচোঁ উওর ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা। তিনি বলাখাল বাজারে পোল্ট্রি ফার্মের খাবার ওষুধ বাচ্চার ডিলারশিপ রয়েছে।
৪নং কালচোঁ ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, আমি খোঁজ পেয়ে ঘটনাস্থলে এসেছি। এটা আসলেই অনেক দুঃখজনক। আমি ইউএনও মহোদয়ের সাথে কথা বলছি। ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি। আমরা চেষ্টা করবো তার পাশে দাঁড়াবো।
হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তাপস শীল বলেন, আমি খবর পেয়েছি। স্থানীয় চেয়ারম্যানকেকে  বলেছি ক্ষয়ক্ষতি বিষয়ে বিস্তারিত তথ্য দিতে। আমি পরবর্তীতে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় সাহায্য করার ব্যবস্থা করব।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা