
চাঁদপুরে ৩৮ জেলের কারাদণ্ড: ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
Link Copied Successfully!

চাঁদপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার দায়ে ৫২ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ।
সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৮ জেলেকে একমাসের কারাদণ্ড, ৩ জনকে দুই হাজার টাকা করে জরিমানা ও ১১ জনের মুছলেকা নিয়ে পরিবারের কাছে তুলে দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা ও আসাদুজ্জামান সরকার।
সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, রোববার রাতে মেঘনা নদীর হরিণা থেকে হাইমচরের মনিপুর, সাহেবগঞ্জ ও চরভৈরবী এলাকা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। দুই মাসের নিষেধাজ্ঞা সময়ে অভায়াশ্রম এলাকায় সকল প্রকার মাছ ধরা বন্ধ। অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, জেলা প্রকল্প সহকারী মৎস্য কর্মকর্তা এসএম মুসফিকুর রহমান, কোস্টগার্ডের চীফ পেটি অফিসার সফিকুল ইসলামের নেতৃত্বে তার সদস্যরা।








