পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে: জিল্লুর রহমান জুয়েল

Reporter
মাজহারুল ইসলাম অনিক
আপডেটঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৪ | ৫:৩০
Link Copied Successfully!

পশ্চিম বিষ্ণুদী পৌর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।

বিজ্ঞাপন

 

তিনি বক্তব্যে বলেন, অত্র এলাকার শিক্ষার মান উন্নয়নে এই বিদ্যালয়টির সুনাম অক্ষুন্ন রাখতে হবে। তাই যার যার অবস্থান থেকে সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে। জননেত্রী শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বছরের প্রথম দিনে সরকার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে। স্বাধীনতার সঠিক ইতিহাস আমাদের সন্তানদের জানাতে হবে। পড়ালেখার পাশাপাশি তাদের নৈতিক শিক্ষা দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।

কারণ একটা সময় আমাদের এই শিক্ষার্থীরাই দেশের নেতৃত্ব দিবে। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাজালাল হোসাইন রাজু।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কিবরিয়া আলমগীর অরিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সমাজসেবক আক্তার হোসেন মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, চাঁদপুর পৌরসভার শিক্ষা কমিটির আহ্বায়ক খালেদা রহমান, কাউন্সিলর চাঁন মিয়া মাঝি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা পারভীন লাকী প্রমুখ। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মমতাজ-এর পরিচালনায় ক্ষুদে শিক্ষার্থীরা দু’টি মনোমুগ্ধকর নৃত্য পরিবেশিত হয়।

এছাড়া বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলসহ অন্যান্য অতিথিবৃন্দ ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা