মালিগাঁও উবির সম্পত্তির উপর দোকান ঘর বরাদ্দ নিয়ে হট্টগোল

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৪ | ১২:৫৭
Link Copied Successfully!

মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের সম্পত্তির উপর দোকান ঘর বরাদ্দ নিয়ে ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক বিল্লাল, আবদুর রউফ ও এএসআই ওয়াহিদসহ তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

গেলো বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীরের অবাধে দোকান ঘর নির্মাণের জায়গায় অস্থায়ী ভাবে বরাদ্দ দেয়ার অভিযোগ উঠেছে।

জানাগেছে, মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন ও পরিচালনা পর্ষদের সভাপতি মনির হোসেনসহ কয়েজন অভিভাবক সদস্য সকলের যোগসাজশে আবাসিক ভবনের স্থলে দোকান ঘর নির্মাণের জন্য অস্থায়ী বরাদ্দ দেয় খোরশেদ আলমের কাছে।

বিজ্ঞাপন

ঘটনার দিন সকালে বরাদ্দকৃত সম্পত্তির উপর দোকান ঘর নির্মাণের কাজ চলমান অবস্থায় স্থানীয়রা বাঁধা দিলে দু’পক্ষের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে পুলিশ কয়েকটি টিম। পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে দোকানঘর নির্মাণ কাজ বন্ধ রাখায় নির্দেশ দেন পুলিশ।

স্থানীয়রা জানান, স্কুলের সম্পত্তির উপর থাকা ফলাদি গাছ কর্তন করে দোকান ঘর নির্মাণের চেষ্টা চালাচ্ছে। এখানে দোকানঘর নির্মাণ হলে শিক্ষার্থীরা অনেক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এখানে আবাসিক ভবন হওয়ার কথা থাকলেও তারা নিজেরা অর্থনৈতিক ভাবে লাভবান হতে এ কাজ করছেন। এছাড়াও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অন্য আরো কয়েকজন সদস্যদের বিষয়টি অবগত না করে এ কাজ করে যাচ্ছেন। কিন্তু এ বিষয়ে পরিচালনা পর্ষদের সভাপতি মনির হোসেনের বক্তব্য নেয়া সম্ভব হয় নি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা