
বলাখাল চন্দ্রবান বালিকা উবিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস পালিত


বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
বুধবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শিক্ষক-শিক্ষার্থীরা পুষ্পামাল্য অর্পণ করেন। এরপর বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রভাতফেরি বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ধেররাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে ব্যিালয়ের হলরুমে এসে আলোচনা সভা ও পুরষ্কার বিকরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন দশম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান ও গীতা পাঠ করেন, অষ্ঠম শ্রেণীর শিক্ষার্থী প্রান্তিকা সেন।


বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য রাধা কান্ত দাস ও মাহাবুবুর রহমান। এছাড়া আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ে সহকারী শিক্ষক শংকর কুমার পাল।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পরিচালনা পর্ষদের সদস্য রাধা কান্ত দাস রাজুর ব্যাক্তিগত উদ্যাগে ১২০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপহার স্বরুপ বই বিতরণ করা হয়। শুধু তাই নয় বিদ্যালয় সূত্রে জানাগেছে, রাধা কান্ত দাস রাজু’র বিদ্যালয়ের পরিচালনার পর্ষদের সদস্য হওয়ার পর থেকে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন ভূমিকা পালন করে আসছেন। এছাড়াও বিদ্যালয়ের অসহায় এতিম শিক্ষার্থীদের শিক্ষা খরচ বাবদ সকল কিছুতেই অর্থনৈতিক যোহান দিয়ে আসছেন তিনি।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয়ের পরিচায় পত্র স্মার্ট আইডি কার্ড তুলে দেয়ার পর দোয়াও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা মো. জাকির হোসেন। ওইসময় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।








