শাহরাস্তিতে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে ভুয়া ডাক্তার মোতাহের

ফয়েজ আহমেদ
আপডেটঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৪ | ৮:৩৯
Link Copied Successfully!

শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে পালিয়েছে ভুয়া ডাক্তার এস এম মোতাহের হোসেন। ওই সময় পৌরসভার মেহের কালীবাড়িস্থ হোসাইন ফার্মেসীতে গিয়ে তালাবদ্ধ দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। উপজেলার মেহের কালীবাড়ির হোসাইন ফার্মেসীতে নিজেকে চর্ম, যৌন, মেডিসিন, মা ও শিশু রোগে অভিজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে এস এম মোতাহের হোসেন বিভিন্ন রোগীকে চিকিৎসা দিতেন।

বিজ্ঞাপন

 

ডাক্তার না হয়েও তিনি কমিশনের লোভে প্রয়োজন ছাড়াই অনেক রোগীকে তিনি টেস্ট দিতেন বলেও অভিযোগ রয়েছে। ভুয়া চিকিৎসার বিভিন্ন ঘটনায় ভুক্তভোগী পরিবার কথিত ওই ডাক্তারের বিরুদ্ধে শাহরাস্তি থানাসহ বিভিন্ন দফতরে অভিযোগ দায়ের করেন। যার প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত বুধবার দুপুরে অভিযানে গেলে ভুয়া ডাক্তার এস এম মোতাহের হোসেন ও তার ভাই হোসাইন ফার্মেসীর মালিক এস এম মোকাদ্দাস হোসেন ফার্মেসি বন্ধ করে পালিয়ে যায়।

 

বিজ্ঞাপন

এরপর আদালত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত একটি ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীতে অভিযান চালায়। ওই সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ ও স্যাম্পল রাখার দায়ে আল মদিনা ফার্মেসীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন জানান, মেহের কালীবাড়ির হোসাইন ফার্মেসীতে ভুয়া ডাক্তার মোতাহের হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভুয়া ডাক্তার মোতাহের বিভিন্ন রোগীকে টেস্ট করাতেন। তারা সঠিক চিকিৎসা না পেয়ে উল্টো অর্থ খরচ করে অন্য জায়গায় চিকিৎসা নেয়া লাগতো। এমন অভিযোগের জন্য ভ্রাম্যমান আদালত তার প্রতিষ্ঠানে গেলে সেখানে তালাবদ্ধ দেখতে পাওয়া যায়।

 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী জানান, শাস্তি দিতে নয়, ভবিষ্যতে সংশোধনের লক্ষ্যে এ দন্ড দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সারোয়ার হোসেন, স্যানেটারি ইন্সপেক্টর মোঃ ফায়দুল্লা মিঞাসহ থানার অফিসার ও সঙ্গীয় ফোর্স।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা