পৌর মেয়র, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান'সহ বিভিন্ন মহলের শোক

হাজীগঞ্জে সাংবাদিক হাবীবের চাচা শুকু মিয়া আর নেই

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৪ | ৬:৪৭
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভাধীন আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইমরান আহমেদ এর বাবা সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহর বড় চাচা মো. সুকুর মিয়া (শুকু মিয়া) আর নেই।

 

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিজ্ঞাপন

 

মৃত্যকালে মো. সুকুর মিয়ার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের ভুঁইয়া বাড়ির মরহুম জয়নাল আবেদীনের দ্বিতীয় ছেলে। তিনি তাঁর পরিবার নিয়ে রাজধানীর হাজারীবাগে দীর্ঘদিন বসবাস করেন।

 

বিজ্ঞাপন

জানা গেছে, গত দুই বছর যাবৎ মো. সুকুর মিয়া কিডনী ও ডায়াবেটিকজনিত রোগে ভুগছিলেন। তিনি ছয়মাস যাবৎ গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর পিজি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সবশেষ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার তার শারিরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। এবং সেখানে তিনি বুধবার সকালে মারা যান।

 

ছেলে মো. ইমরান আহমেদ জানান, বুধবার বাদ জোহর রাজধানীর হাজারীবাগ এলাকায় প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। এরপর বাদ মাগরিব বা এশা হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় পূর্বপাড়া হাজী রহিম উদ্দিন জামে মসজিদে দ্বিতীয় জানাযা শেষে তার বাবা মরহুম মো. সুকুর মিয়াকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এ দিকে মো. সুকুর মিয়ার মৃত্যুতে শোক জানিয়ে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান, হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ, সাবেক অফিসার ইনচার্জ মুহাম্মদ জোবাইর সৈয়দ, পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনির, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মো. কবির হোসেন কাজীসহ অন্যান্য জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও শোক জানিয়ে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইলশেপাড় পত্রিকার প্রধান সম্পাদক মাহবুবর রহমান সুমন, সাবেক সভাপতি বিএম হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি দীপক চন্দ্র দাস, হাজীগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক কল্যাণ সমিতি, রিপোটার্স ইউনিটি ও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা