শেখ হাসিনাকে চিঠি পাঠিয়ে যা বললেন বাই‌ডেন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৪, ২০২৪ | ৭:২৫
Link Copied Successfully!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চিঠিতে বাংলাদেশের অর্থ‌নৈ‌তিক লক্ষ্য অর্জনে সহ‌যো‌গিতা করার বিষ‌য়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ ব‌লে জা‌নান মার্কিন প্রেসিডেন্ট।

বাইডেনের লেখা চিঠিটি ঢাকার মা‌র্কিন দূতাবাস সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে হস্তান্তর ক‌রে‌ছে।

 

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষী অর্থনৈতিক লক্ষ্যকে সহায়তা করতে এবং একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য আমাদের যৌথ ভিশনে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

চিঠিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ অংশীদারিত্বের পরবর্তী অধ্যায়ে শুরু করছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, জ্বালানি, বৈশ্বিক স্বাস্থ্য, মানবিক সহায়তাসহ (বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য) আরও অনেক ক্ষেত্রে দুই দেশের একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য তার প্রশাসনের আন্তরিক ইচ্ছের কথা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

শেখ হাসিনাকে লেখা চিঠিতে জো বাইডেন বলেন, সমস্যা সমাধানে আমাদের একসঙ্গে কাজ করার দীর্ঘ ও সফল ইতিহাস রয়েছে। আমাদের এই সম্পর্কের ভিত্তি হচ্ছে দুই দেশের জনগণের মধ্যকার শক্তিশালী বন্ধন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা