বাংলাদেশে ১০ কোটি কেজি উৎপাদনের মাইলফলক ছাড়িয়েছে চা উৎপাদন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২২, ২০২৪ | ৩:২৭
Link Copied Successfully!

বাংলাদেশে চা শিল্পের ইতিহাসে উৎপাদনের নতুন রেকর্ড হয়েছে। ২০২৩ সালে বাংলাদেশের ১৬৮টি চা বাগান ও ক্ষুদ্রায়তন চা চাষিদের মাধ্যমে উৎপাদন হয়েছে রেকর্ড ১০ কোটি ২৯ লাখ কেজি চা। এর আগে ২০২১ সালে উৎপাদন হয়েছিল ৯ কোটি ৬৫ লাখ কেজি চা। ১৮৫৪ সালে সিলেটের মালনিছড়ায় বাণিজ্যিকভাবে চা চাষ শুরুর পর ১৬৯ বছরের ইতিহাসে এই প্রথম ১০ কোটি কেজি উৎপাদনের মাইলফলক ছাড়িয়েছে চা উৎপাদন।

বাংলাদেশ চা বোর্ড সূত্র জানায়, ২০১৯ সালে ৯ কোটি ৬০ লাখ কেজি ও ২০২১ সালে ৯ কোটি ৬৫ লাখ কেজি চা উৎপাদনের পর ২০২২ সালে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১০ কোটি কেজি। তবে সে বছর উৎপাদন হয় ৯ কোটি ৩৮ লাখ ২৯ হাজার কেজি। ২০২৩ সালে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১০ কোটি ২০ লাখ কেজি। লক্ষ্যমাত্রার চেয়ে ৯ লাখ কেজি বেশি উৎপাদন হয়ে বছরে মোট উৎপাদন হয় ১০ কোটি ২৯ লাখ কেজি চা। সে হিসেবে আগের বছরের চেয়ে এবার দেশে চায়ের উৎপাদন বেড়েছে প্রায় ১০ শতাংশ।

সূত্রমতে, দেশে বর্তমানে চায়ের মোট চাহিদা ৯ কোটি কেজির কিছু বেশি। দেশের চাহিদা মেটানোর পরেও প্রায় ১ কোটি কেজি চা রয়ে যাবে উদ্বৃত্ত। এই চা রপ্তানি করা হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কামরান তানভিরুর রহমান বলেন, ২০২৩ সালে চায়ের জন্য অনুকূল আবহাওয়া ও নিয়মিত সংস্কার কার্যক্রমের কারণে রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছে। তবে শুধু উৎপাদন বাড়লেই হবে না। অভ্যন্তরীণ বাজারের চাহিদা মাথায় রেখে রপ্তানি বাড়াতে হবে। পাশাপাশি চায়ের গুণগতমান বাড়াতে হবে। উৎপাদন বৃদ্ধি পাওয়ায় নিলামে চায়ের সরবরাহ বেড়েছে। আর সরবরাহ বাড়ায় আমরা প্রত্যাশা অনুযায়ী মূল্য পাচ্ছি না। ২০২৩ সালের এপ্রিল মাস থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে চায়ের নিলাম হয়েছে ৩৭টি। এসব নিলামে চা বিক্রি হয়েছে ৭ কোটি ৩৯ লাখ কেজি। গত বছরের তুলনায় এবার চায়ের গড়মূল্য ১৭ টাকা কমেছে। এবার চট্টগ্রামের নিলামে প্রতি কেজি চা গড়ে বিক্রি হয়েছে ১৮৪ টাকা ৫২ পয়সা দরে। চায়ের উৎপাদন যেমন বেড়েছে তেমনি উৎপাদন খরচও বেড়েছে। নিলামে ভালো দাম না পেলে অনেক চা বাগান হুমকির মুখে পড়বে।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের দিকনির্দেশনা অনুসারে সঠিক, কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কারণে এবং বাংলাদেশ চা বোর্ড, বাগানমালিক, শ্রমিক, ক্ষুদ্র চাষিসহ সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দেশের ইতিহাসে প্রথম ১০ কোটি কেজি চা উৎপাদনের মাইলফলকে পৌঁছানো সম্ভব হয়েছে। বাংলাদেশের চা শিল্পের ইতিহাসে এটি একটি বিশাল অর্জন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর