নওগাঁ-২ আসনে স্থগিত হওয়া ভোট ১২ ফেব্রুয়ারি

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৮, ২০২৪ | ৮:১৭
Link Copied Successfully!

স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের সাধারণ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৮ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৯ থেকে ২৩ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ২৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জানুয়ারি ২৫ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২৬ জানুয়ারি। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নওগাঁ-২ আসনের বৈধভাবে মনোনীত প্রার্থী জনাব মো. আমিনুল হকের মৃত্যুজনিত কারণে স্থগিত গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৭ অনুচ্ছেদের (২) দফার বিধান অনুসারে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১১ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতা বলে উল্লিখিত নির্বাচনি এলাকা হইতে ১ (এক) জন সংসদ সদস্য নির্বাচনের জন্য সংশ্লিষ্ট ভোটারগণকে আহবান জানাচ্ছে।

বিজ্ঞাপন

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এদিকে স্থগিত হওয়া ময়মনসিংহ-৩ আসনের এক কেন্দ্রের ভোটগ্রহণ আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এ আসনের একটি কেন্দ্রে ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়ে এগিয়ে আছেন একজন, নিকটতম আরেকজন প্রতিদ্বন্দ্বী ৫২ হাজার ২১১ ভোট পান। স্থগিত কেন্দ্রে ভোট রয়েছে ৩ হাজার ৯৩২টি। ভোটের ব্যবধান ৯৮৫ জন। তাই নির্বাচন হবে ওই কেন্দ্রে।

সূত্র: আরটিভি নিউজ

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর