ড. ইউনূসের মামলা বিচারিক শুদ্ধাচার ও স্বাধীনতার অগ্নিপরীক্ষা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৪, ২০২৪ | ৭:১১
Link Copied Successfully!

দেশের একমাত্র নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা যেভাবে দেশে ও বিদেশে বিতর্কের জন্ম দিয়েছে, তাতে বিচারিক শুদ্ধাচার ও স্বাধীনতা অগ্নিপরীক্ষার মুখোমুখি বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংস্থাটি ড. মুহাম্মদ ইউনূসের মামলায় ন্যায়বিচার নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ারও আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘কেউই আইনের ঊর্ধ্বে নয়- এই নীতির প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমরা সংশ্লিষ্টদের মনে করিয়ে দিতে চাই যে, প্রত্যেক নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার সংবিধান স্বীকৃত। তাই বিচারিক-প্রক্রিয়ার প্রতিটি ধাপে বিচার বিভাগ সর্বোচ্চ স্বাধীনতা ও শুদ্ধাচার নিশ্চিত করে নিয়ে তার কার্যক্রম পরিচালনা করেছে- এরূপ নিশ্চিত করার বিকল্প নেই।’

ড. জামান বলছেন, ‘দেশের ভেতরে ব্যাপক আলোচনা ও উদ্বেগের পাশাপাশি, বিশ্বখ্যাত ব্যক্তিত্বরাও ড. ইউনূসের বিরুদ্ধে মামলার শুরু থেকেই একে হয়রানিমূলক বলে মত দিয়েছেন। একইভাবে রায় ঘোষণার প্রতিক্রিয়াও দেশের সীমানায় সীমাবদ্ধ থাকেনি। বিশ্বব্যাপী গণমাধ্যমে পুরো ঘটনাটিকে যেভাবে ভিন্নমত দমনের বা রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণতার উদাহরণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তা অত্যন্ত বিব্রতকর।’

বিজ্ঞাপন

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই— কোনো ব্যক্তিবিশেষকেই সংবিধান, আইনের ঊর্ধ্বে স্থান দেয়নি। আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে, মামলা ও বিচার হওয়া অস্বাভাবিক বলা অযৌক্তিক। বিচারিক সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে বিজ্ঞ আদালত ভুল করতে পারেন এবং এজন্যই আপিলসহ অন্যান্য সুরক্ষা সংবিধান নিশ্চিত করেছে। তবে আমাদের এটাও মনে রাখতে হবে যে— উদ্দেশ্যমূলকভাবে আইন লঙ্ঘনের অভিযোগ এবং তার মাধ্যমে বিচারের নামে কোনো নাগরিককে হয়রানি করার অধিকার রাষ্ট্রযন্ত্রের নেই।’

ড. জামান বলন, ‘আমাদের বিচার বিভাগ স্বাধীন এবং বিচার-প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই— এমন বক্তব্য দিয়ে চলমান বিতর্ক এড়িয়ে যাওয়ারও সুযোগ নেই। সম্পূর্ণ প্রভাবমুক্ত ন্যায়বিচার সবার আগে। এ কথা অস্বীকার করার সুযোগ নেই যে, রাষ্ট্রের অন্যসব প্রতিষ্ঠানের মতো বিচারিক-প্রক্রিয়াও বিতর্কের ওপরে থাকতে পারেনি।’

ড. ইউনূসের মামলাকে কেন্দ্র করে বিচারিক-প্রক্রিয়া যে অগ্নিপরীক্ষার সম্মুখীন, তাতে রাষ্ট্র সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হবে এমন প্রত্যাশা টিআইবির।

বিজ্ঞাপন

সূত্র: ঢাকা পোস্ট

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর