নিজের স্বপ্নের কথা জানালেন প্রধানমন্ত্রী

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৩১, ২০২৩ | ৫:১৩
Link Copied Successfully!

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বপ্নের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, তার স্বপ্ন ছিল প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়া।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষিত জাতি ছাড়া একটা দেশ দারিদ্র্যমুক্ত হয় না। এজন্য আমরা শিক্ষাকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি এবং বাজেটেও বেশি বরাদ্দ রাখি। এছাড়া শিক্ষাকে বহুমুখী করা হচ্ছে। উচ্চ শিক্ষাকেও আমরা বিভিন্ন জেলায় বিশ্ববিদ্যালয় করে দিয়ে সেখানে বহুমুখী শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। যেখানে বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান, কৃষি, এভিয়েশনসহ সব ক্ষেত্রে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি।

আজকের ছেলে-মেয়েরাই আমার মতো প্রধানমন্ত্রী হবে, ভালো শিক্ষক হবে উল্লেখ করে তিনি বলেন, আমার জীবনের স্বপ্ন ছিল শিক্ষক হবার। তাও আবার প্রাইমারি স্কুলের শিক্ষক। সেটি হতে চাচ্ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আর তা হয়ে উঠেনি। কারণ আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের কথা বললেই তখনকার সরকার তাকে গ্রেফতার করতো, জেলে নিয়ে যেতো। এতে বার বার আমাদের পড়াশোনায় বাধা হতো।

বিজ্ঞাপন

শেখ হাসিনা বলেন, যখন আমি মাস্টার্সে পড়তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, তখনই ’৭৫-এ আমার বাবা-মাসহ সবাইকে মেরে ফেলা হয়। তখন আমি, আমার ছোট বোন ছিলাম দেশের বাইরে। তখন ছোট বোনেরও পরীক্ষা ছিল। আমরা আর তখন দেশে আসতে পারিনি। কারণ তখন যারা সরকারে ছিল তারা আমাদের আসতে দেয়নি।

শিক্ষামন্ত্রী দীপু মণির সভাপতিত্বে আয়োজিত নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এতে স্বাগত বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর