শাহরাস্তিতে তুচ্ছ ঘটনার জের ধরে হামলা: থানায় পাল্টাপাল্টি অভিযোগ

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১১, ২০২৩ | ৮:৩৬
Link Copied Successfully!

শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নে তুচ্ছ ঘটনার জের ধরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আব্দুর রহিম নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়।

রবিবার সন্ধ্যায় ইউনিয়নের দোপল্লা তালুকদার বাড়ীর দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে এ হামলার ঘটনায় আহত আব্দুর রহিম’কে উদ্ধার করে একটি প্রাইভেট হসপিটালে নিয়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বিজ্ঞাপন

আহত বৃদ্ধ আব্দুর রহিমের ছেলে গ্রাম পুলিশের সদস্য মোঃ শুক্কুর আলম বাদী হয়ে একই বাড়ীর আবুল হাশেম (৩২), আবুল কাশেম, মোঃ জসিম’কে বিবাদী করে শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, আবুল হাশেমের দোকানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তর্কে জড়িয়ে গালমন্দ করতে থাকে অভিযুক্তরা। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আবুল হাশেম, কাশেম ও জসিম তিন ভাই মিলে বৃদ্ধ আব্দুর রহিম’কে এলোপাতাড়ি মারধর করে আহত করে।

ভুক্তভোগী গ্রাম পুলিশের সদস্য মোঃ শুক্কুর আলম জানান, বিভিন্ন সময়ে তার এলাকায় মাদক দমনে পুলিশ’কে তথ্যদিয়ে সহযোগিতা করে আসছে। সেই থেকে শত্রুতার সৃষ্টি হলে ঘটনার দিনে তুচ্ছ ঘটনা নিয়ে তার বৃদ্ধ বাবাকে এলোপাতাড়ি মারধর করে। এঘটনায় স্থানীয় প্রশাসনের কাছে সুবিচার প্রত্যাশা করেন।

বিজ্ঞাপন

এদিকে অভিযুক্ত হাশেম মুঠোফোনে জানান, তার দোকানে টেলিভিশনে রাজনৈতিক সংবাদ চলা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতিতে রুপ নেয়। এ ঘটনা উভয়ের দোষ রয়েছে বলে জানান তিনি। এছাড়াও হাশেম বাদী হয়ে ৫জন’কে বিবাদী করে শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ পালিত ফ্যাসিস্টদের নাশকতার ষড়যন্ত্র রুখতে যুবদলকে সতর্ক থাকতে হবে : চাঁদপুরে যুবদল হাজীগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ, পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মতলব উত্তরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন মতলব উত্তরে কাউছারের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ, মানববন্ধন রাজারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মতবিনিময় শেষে চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের নির্বাচনী প্রচারনা শুরু হাজীগঞ্জ উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২