চায়ের দোকানে জমে উঠেছে নির্বাচনী আমেজ

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ৭, ২০২৩ | ৭:১৮
Link Copied Successfully!
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে শেষ হয়েছে মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই।
চাঁদপুর-২ আসন (মতলব উত্তর-দক্ষিণ ) আওয়ামী লীগসহ ৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তাতে একজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
এই নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে জল্পনা-কল্পনার শেষ নেই। সরকার গঠনের নির্বাচন হওয়ায় আমেজ ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চলে। ভোটারদের প্রত্যাশা একটাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ। এই আলোচনা এখন সকল চায়ের দোকানে দোকানে।
জানা যায়, চাঁদপুর -২ আসনে দুই বারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম আবারও নৌকার মাঝি হয়েছেন। তাকে ঠেকাতে মাঠে আওয়ামী লীগের হেভিওয়েট একজন প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
তিনি হলেন- আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য এম ইসফাক আহসান সিআইপি।
এছাড়াও জাতীয় পার্টির এমরান হোসেন মিয়া, জাকের পার্টির ওবায়েদ উল্লাহ মোল্লা , জাসদের অধ্যাপক হাছান আলী শিকদার, সুপ্রিম পাটির শাহ মো. মনির হোসেন বেপারি।
এই ৬ জনের মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ পরই শুরু হয়েছে চায়ের দোকানে নির্বাচনী আমেজ। কে হতে পারে চাঁদপুর-২ আসনে সংসদ সদস্য। সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে লড়াই হতে পাড়ে দ্বিমুখী। এরা হলেন আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান সিআইপি। মায়ার সর্মথকরা মনে করে মায়া চৌধুরীই বিজয়ী হবে। আবার ইসফাক আহসান সর্মথকরা মনে করছেন এম ইসফাক আহসান সিআইপি বিজয়ী হবে। তবে চাঁদপুর -২ আসনে কে হবে সংসদ সদস্য তা জানা যাবে ৭ জানুয়ারী নির্বাচন শেষে।
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা