মতলব উত্তরে হারিয়ে যাচ্ছে কৃষক বন্ধু সাদা বক

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ৫, ২০২৩ | ৮:১৬
Link Copied Successfully!

গ্রাম দ্রুত নগরায়ণের ফলে হারিয়ে যাচ্ছে পরিবেশ বান্ধব বক। এই পাখি আজ অনেকটাই বিলুপ্তির পথে।

কৃষিতে মাত্রা অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করায় ও আইন অমান্য করে শিকার করায় হারিয়ে যাচ্ছে এসব কৃষি বান্ধব পাখি। জলবায়ু পরিবর্তন ও পাখিদের আবাসিক স্থল বড় গাছ ও বন জঙ্গল ধংস করার ফলে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে সেই সাদা বক।

বিশেষ করে উঁচু গাছ আর বাঁশ ঝার এদের থাকার জায়গা। নানাবিধ কারনে বাঁশ ঝার আর উঁচু গাছগুলো আজ প্রায় নেই বলেই চলে।

বিজ্ঞাপন

এর ফলে নীরহারা এই সাদা বক আজ বিলুপ্ত প্রায়। এক সময় বিল ও জলাশয়ের ধারে দল বেধে নামতো উড়ে বেড়াত এই দেশী সাদা- সাদা বক। কৃষকেরা লাঙ্গল দিয়ে জমি চাষ এবং ফসল কাটার সময় এসব পাখিরা দল বেধে এদিক ওদিক ঘুরত। পাখিরা বিভিন্ন পোকা-মাকড় খেয়ে পেট ভরতো। জীব বৈচিত্র্যময় আদো মাখা এই পাখি এখন বিলুপ্তির পথে প্রায়।

এমন পরিবেশের মধ্যে মতলব উত্তর উপজেলার বিভিন্ন বিলে ঘুরে দেখা যেত কৃষকেরা যখন ধানের বীজ বোপনের জন্য জমি প্রস্তুত করতো তখন দেখা যেত শত শত সাদা বক।

এ সময় দেখা যেত প্রায় দলবেঁধে বক উড়ে এসে জমির চারদিকে ঘুরে পোখা মাকড় খাচ্ছে। ঝাঁক বেঁধে উড়ে যাচ্ছে আকাশে, কখনো আবার এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে উড়ে গিয়ে বসেছে। অপূর্ব এই দৃশ্য দেখে মুগ্ধ হত পথচারীরা। এই সাদা বক পরিবেশের অনেক উপকারে আসে। জমিতে চারা রোপনের সময় মাজড়া পোকা ও ফড়িং সহ বিভিন্ন ক্ষতি কারক পোকা খেয়ে থাকে।

বিজ্ঞাপন

এ ছাড়া ক্ষেতে পানি দেওয়ার পর যে সব পোকা মাকড় ভাসতে থাকে তা খেয়ে ও পরিস্কার করে। এতে ফসলের উপকার হয়। কিন্তু এখন এই সাদা বক আগের মতো আর দেখা যায় না। শিকারীদের ফাঁদে পড়ে বিলুপ্তির পথে এই সাদা বক। এক সময় ঘুম ভাঙ্গত সাদা পাখিদের এই মধুর শব্দে। আজ কালের বিবর্তনে এই পাখিগুলো হারিয়ে যাচ্ছে। তবে আমাদের একটি সুন্দর পরিবেশের জন্য এই পাখিদের আবাসিক স্থলগুলো নিরাপদ রাখতে হবে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাকির হোসেন বলেন, এই পাখি বিলুপ্তির কারন মানুষের কারনেই। আবার মানুষের উপকারে জন্যই এই পাখি বাচিয়ে রাখতে হবে।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা