চাঁদপুর জেলায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৬, ২০২৩ | ৯:৫৮
Link Copied Successfully!

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এতে চাঁদপুর জেলার পাঁচ আসনের মধ্যে দুই আসনে পরিবর্তন এনে বাকী ৩ আসন পূর্বের প্রার্থীদের ঠিক রেখেছেন।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে চাঁদপুরের ৫টি আসনে নৌকার প্রার্থীর নামও ঘোষণা করা হয়। চাঁদপুর-১ (কচুয়া) ড. সেলিম মাহমুদ, চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) ডাঃ দীপু মনি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) মুহম্মদ শফিকুর রহমান, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।

বিজ্ঞাপন

একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে যারা আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন এবং নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে বাদ পড়েছেন চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে ড. মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। বাকী চাঁদপুর-৩, ৪ ও ৫ আসনে কোন পরিবর্তন হয়নি।

নতুন করে চাঁদপুর-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং চাঁদপুর-২ আসনে সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা