মতলবের বরদিয়া আড়ং বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন দোকান ভস্মিভূত

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ সেপ্টেম্বর ১৮, ২০২০ | ৪:২৬
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া আড়ং বাজারে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনটি দোকান ভষ্মিভুত হয়েছে।এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিসাধন হয়েছে বলে প্রাথমিক ধারনা ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের।

প্রত্যক্ষদর্শীরা জানান,বাজারের ফজর আলীর হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। ওই দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার সাথে সাথেই আগুন লেগে যায় এবং সাথে থাকা রমিজ উদ্দিনের কাপড়ের দোকান ও সেলিমের ফার্নিসারের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।মুহুর্তের মধ্যই তিনটি দোকান ও দোকানে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিভাতে এসে হুড়োহুড়ির মধ্যে ব্যবসায়ীসহ ৪ ব্যক্তি আহত হয়েছে।

https://www.youtube.com/watch?v=2J5yOVFLOCs&ab_channel=popularbdnews

বিজ্ঞাপন

বাজারের ৫/৮ জন ব্যবসায়ী জানান,আগুন লাগার সাথে সাথে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করেন। এছাড়া মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা সংবাদ পাওয়ার পরপরই এসে প্রায় ঘন্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।যার ফলে বাজারের পার্শ্ববর্তী ১০/১২ টি দোকান অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর ভিটি মালিক মোঃ হাসমত মোল্লা।

এদিকে অগ্নকিান্ডের খবর শুনে মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ,স্থানীয় কাউন্সিলর মামুন চৌধুরী বুলবুল ঘটনাস্থলে এসপ ক্ষতগ্রিস্ত ব্যবসায়ীদপর সান্তনা দেন এবং পৌরসভার পক্ষ থেকে সহায়তার আস্বাস দেন মেয়র আওলাদ হোসেন লিটন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা