হাজীগঞ্জে প্রবাসীর স্ত্রী সান্তা নিখোঁজ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৯, ২০২৩ | ৮:৫৪
Link Copied Successfully!

সান্তা ইসলাম নামে প্রবাসীর স্ত্রীকে খুঁজে পাচ্ছে না তার পরিবার।

গেলো ১৬ই অক্টোবর হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে তার বাবার বাড়ি হাঁটিলায় গিয়ে আর ফিরেনি। সান্তা হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্তব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর মুন্সিবাড়ির প্রবাসী লিটনের স্ত্রী এবং পূর্ব হাটিলা মজুমদার বাড়ির শামসুল হকের মেয়ে। পারিবারিক ভাবেই তাদের বিয়ে হয়।

সান্তার শাশুড়ি মোহাম্মদপুর গ্রামের সাজুদা বেগম জানায়, তার ছেলের বউ সান্তা বেগমের সাথে পারিবারিকভাবে সামান্য মনমালিন্য হয়। সেই সূত্র ধরে সান্তা বেগম তাদের বিরুদ্ধে মামলার হুমকি প্রদান করে। এক পর্যায়ে সান্তার বাবা তাকে বেড়ানোর কথা বলে তাদের বাড়িতে নিয়ে যায়। গত ১৬ ই অক্টোবর বাড়ি থেকে হাটিলা গেলেও আর বাড়ি ফিরেনি। সান্তার বাবার বাড়িতে খোঁজ নিলেও তার কোন খোঁজ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সান্তা বাবার বাড়ি যাওয়ার সময় স্বর্ণালংকার’সহ কাপড় ও মোবাইল সেট নিয়ে যায়। অজ্ঞাত কারণে এখনও সে বাড়ি ফিরেনি।

এ ব্যাপারে সান্তার বাবার সাথে বারবার যোগাযোগ করা হলেও কোন খবর পাওয়া যায়নি। পরে গত ১৬ ই নভেম্বর হাজীগঞ্জ থানা একটি অভিযোগ দায়ের করি।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ জানান, সান্তার শাশুড়ির অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা