হাজীগঞ্জ-শাহরাস্তিতে মুজিব একটি জাতির রুপকার ছবির প্রদর্শন

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১১, ২০২৩ | ১২:৪৯
Link Copied Successfully!
 ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ঢাকা সেন্টার এর চেয়ারম্যান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-০৫(হাজীগঞ্জ-শাহরাস্তি) থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশিত ইঞ্জি. মোহাম্মদ হোসাইনের সার্বিক সহযোগিতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর নির্মিত বায়েপিক “মুজিব একটি জাতির রুপকার” ছবি প্রদর্শন করা হয়েছে।
বঙ্গবন্ধুর জীবন ও বাংলাদেশের স্বাধীনতার পূর্বাপর ঘটনা নিয়ে নির্মিত ছবিটি শুক্রবার সন্ধ্যা হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ বাজারস্থ বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে এবং বিকাল ৩ টায় শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা থ্রি-স্টার কমিউনিটি হলে প্রদর্শন করা হয়।
ইঞ্জি. মোহাম্মদ হোসাইন দুই উপজেলায় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, দলীয় নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের নিয়ে ছবিটি উপভোগ করেন। হাজীগঞ্জ ছবিটি প্রদর্শন কালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বতু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান মিদা, উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি এবায়দুর রহমান খোকন, উপজেলা ছাত্রলীগ নেতা জীবন কাজী এবং শাহরাস্তি উপজেলায় প্রদর্শন কালে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মোস্তফা চৌধুরী, সাবেক দপ্তর সম্পাদক সফিউল আলম স্বপন, জেলা ছাত্রলীগে সহ সভাপতি ইস্কান্দার মির্জা সুমন, উপ সম্পাদক বাবলা,উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান পলাশ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এক প্রতিক্রিয়ায় ইঞ্জি.মোহাম্মদ হোসাইন বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান স্বাধীনতা সংগ্রাম ও বাঙালি জাতির মুক্তির ইতিহাস সম্পর্কে যারা জানতে চায় তাদেরকে এই সিনেমাটি দেখার অনুরোধ করছি। বিশেষ করে অভিভাবকদের অনুরোধ জানাচ্ছি, তারা যেন সন্তানদের নিয়ে এই ছবিটি উপভোগ করেন।
কারণ হিসেবে তিনি বলেন, বঙ্গবন্ধুর শৈশব, কৈশর, নেতৃত্ব, ছাত্রনেতা থেকে জাতীয় নেতা, এমপি থেকে মন্ত্রী তারপর অবিসংবাদিত নেতা,বঙ্গবন্ধু, জাতির পিতা এবং তার সাদামাটা জীবন যেভাবে তুলে ধরা হয়েছে, তা দেখে আমাদের সন্তানেরা কিছু শিখতে এবং প্রকৃতির ইতিহাস জানতে পারবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা