মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ১০২ বাংলাদেশি’সহ ২৪৫ জন আটক

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৪, ২০২৩ | ৪:৫০
Link Copied Successfully!

মালয়েশিয়ার সাঁড়াশি অভিযানে ১০২ বাংলাদেশিসহ ২৪৫ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর অদূরে শাহ আলমের সেকশন ২২ এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে তাদের আটক করে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। এসময় আটক এড়াতে কেউ কেউ চেয়ারের নিচে ও ড্রামের ভেতরে লুকিয়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি।

শনিবার স্থায়ী সময় সকালে সেলাঙ্গর ইমিগ্রেশন পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন সাংবাদিকদের বলেন, স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯১ জন কর্মকর্তা ও সদস্যের সমন্বয়ে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি) ও ১৫ ধারা এবং সেই সঙ্গে ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর রেগুলেশন ৩৯(বি) অনুযায়ী অভিযান চালিয়ে ২০ থেকে ৫০ বয়সী ২৪৫ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে বাংলাদেশি ১০২ জন, নেপালি ৬১ জন, ভারতীয় ৫৮ জন, পাকিস্তানি ২০ জন, ইন্দোনেশিয়ান তিন জন ও শ্রীলঙ্কান একজন রয়েছে।

সেলাঙ্গর ইমিগ্রেশন পরিচালক বলেন, প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, তাদের অধিকাংশই ভিসার অপব্যবহার, অতিরিক্ত অবস্থান এবং কোনো বৈধ ভ্রমণ বা নথিপত্র না থাকার অপরাধে জড়িত।

আটক বিদেশিদের পরবর্তী পরীক্ষার জন্য সেলাঙ্গর জিআইএম অফিসে নেওয়া হয়েছে। যদি জড়িত বিদেশিরা অপরাধ করেছে বলে নিশ্চিত করা হয়, তাহলে আদালতে তোলার জন্য তাদের সেমেনিহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা