কচুয়ায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদর মরদেহ উদ্ধার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২, ২০২৩ | ৮:২৬
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ায় ‘চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট’ এর প্রথম বর্ষের রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন বিভাগের ছাত্র তারেক রহমান (২০) নামে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে তার মরদেহ ময়না তদন্ত করার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (১ নভেম্বর) দিনগত রাতে কচুয়া পৌরসভার কড়ইয়া রহিম কমিশনারের বাড়ি সংলগ্ন নতুন বাড়ি থেকে এ তার মরদেহ উদ্ধার করা হয়।

তারেকের গ্রামের বাড়ি মতলব দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর গ্রামে। তার বাবা আজাদ হোসেন অগ্রণী ব্যাংক কচুয়া শাখার সিকিউরিটি ইনচার্জ হিসেবে কর্মরত আছেন। নিহতের বাবা আজাদ হোসেন জানান, চাকরি সুবাধে স্ত্রী-এক ছেলে ও এক মেয়েকে নিয়ে আমরা দীর্ঘদিন কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামের আমার শ^শুর বাড়িতে বসবাস করে আসছি।

বিজ্ঞাপন

বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় আমার ছেলে তারেক রহমান সবার অগোচরে ঘরের আড়ার সাথে গলায় গামছা পেছিয়ে আত্মহত্যা করেছে। কী কারনে আত্মহত্যা করেছে তা জানিনা। ঘটনার দিন তার মা মতলবে আমার গ্রামের বাড়িতে ছিলো।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম খলিল জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় আজ থানায় অপমৃত্যু মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা