মতলব উত্তরে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত ১

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ নভেম্বর ১, ২০২৩ | ৭:০৮
Link Copied Successfully!
মতলব উত্তরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১ জন আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সানকি ভাঙ্গা গ্রামে। ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার সানকি ভাঙ্গা গ্রামের আসাদ মিয়াজির ছেলে জসিম উদ্দিন মিয়াজি (৩০) গত(৩১ অক্টোবর) মঙ্গলবার সকালে জহিরাবাদ ইউনিয়নের পরিষদ সংলগ্ন দোকানে বসা অবস্থায় ছিলেন। পাশে বসা ছিলেন আরো ১০/১২ জন। তাদের মধো কথা কাটাকাটির এক পর্যায় একই গ্রামের আব্দুল মান্নান খান (৬০), তার ছেলে শেখ ফরিদ (২৮) ও আবদুল হান্নান (৩৫) সহ আরো বেশ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র নিয়ে জসিম উদ্দিন মিয়াজির উপর হামলা করে। বিবাদীদের হামলায় জসিমকে এলোপাতাড়ি মারধর করলে জসিমের মাথা ফেটে যায় এবং তার কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে সে ডাক চিৎকার দিলে লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে ভুক্তভোগী জসিম উদ্দিন মিয়াজি বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী