হাজীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

Reporter
খালেকুজ্জামান শামীম
আপডেটঃ নভেম্বর ১, ২০২৩ | ১:২৯
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। ‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বুধবার (১ নভেম্বর) সকালে র্যালী ও আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ, যাতায়াত ভাতা, যুব ঋণের চেক বিতরণ ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন এবং নিবন্ধনকৃত শ্রেষ্ঠ যুব সংগঠনের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে আলোচনার সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদ।

বিজ্ঞাপন

 

উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের উপস্থাপনায় সভায় আরো বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মো. জাকির হোসাইন, সফল আত্মকর্মী শিপন চন্দ্র দাস ও রাজিয়া প্রমুখ।

 

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শরীফুল ইসলাম ও গীতা থেকে পাঠ করেন লিপি কর্মকার। বক্তব্য শেষে যুবকদের মাঝে প্রশিক্ষণ সনদ, যাতায়াত ভাতা, যুব ঋণের চেক বিতরণ ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন এবং নিবন্ধনকৃত শ্রেষ্ঠ যুব সংগঠনের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশ অচল হওয়ার পথে: মাহবুব আলম মতলবের কালিয়াশ গ্রামে হতদরিদ্রের বসত ঘর পুড়ে ছাই টামটা দঃ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা সরকারের সকল সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: সভাপতি আয়েত আলী ভূঁইয়া হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেটে ইমন এক্সপোর্ট গ্যালারির মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে কচুয়ায় কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল বেগম মসজিদ মাদ্রাসার সীরাত প্রতিযোগিতায় ল্যাপটপ-সাইকেলসহ বিভিন্ন পুরস্কার বিতরণ অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন